জামানত বিহীন ঋণ পেতে ৯ নির্দেশিকা
সম্প্রতি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মেধাসম্পদকে গুরুত্ব দিয়ে জামানত ছাড়াই ৫০ লাখ পর্যন্ত ঋণ দেয়ার সুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক। এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তির ৪ সংগঠন বেসিস, ই-ক্যাব, আইএসপিএবি এবং বাক্কো এর সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি। ইতোমধ্যেই এই সংগঠনগুলোর সদস্য প্রতিষ্ঠানগুলো ঋণের জন্য আবেদন শুরু করেছেন। ঋণ পেতে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ই-ক্যাব অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু।
শর্তাবলী
১. আবেদনকৃত ব্যক্তির বয়স হতে হবে ২১ থেকে ৭০ বছরের মধ্যে।
২. প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২ বছর হতে হবে।
৩. কমপক্ষে ১ বছরের পণ্য বিক্রি বা সেবা প্রদানের হিসাব থাকতে হবে।
৪. বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংকে এক বছরের আর্থিক লেনদেনের ব্যাংক স্টেমেন্ট থাকতে হবে।
৫. আবেদনকৃত প্রতিষ্ঠানের ঠিকানা অবশ্যই ন্যূনতম একবছর মেয়াদ থাকতে হবে।
৬. বাংলাদেশের অন্য বাণিজ্যিক ব্যাংকে লোন থাকলে সেক্ষেত্রে সিআইবি রিপোর্ট পজেটিভ থাকতে হবে।
৭. প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স অবশ্যই হাল নাগাদ থাকতে হবে।
৮. প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ গ্যারেন্টার লাগবে। ৩য় পক্ষ বলতে, অন্য একজন ব্যবসায়ী অথবা আর্থিকভাবে সচ্ছল আত্মীয় লোন আবেদনকারী গ্যারেন্টর হতে হবে।
৯. ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানের অবশ্যই, সংগঠনের বাৎসরিক চাঁদা হাল নাগাদ থাকতে হবে।